এবার ২-০ গোলে হারল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের বিপক্ষে ৯-০ গোলের বড় ব্যবধানের হারের পর আজ ঘুরে দাঁড়ানোর আশা নিয়ে ইরানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু এশিয়া কাপ বাছাইপর্বের আজকের ম্যাচেও হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিক বাংলাদেশকে। তবে আজকের সান্ত্বনা হতে পারে যে, হারের ব্যবধানটা ছিল অনেক কম। ইরানের বিপক্ষে আজ বাংলাদেশ হেরেছে ২-০ গোলে।ইরান ও বাংলাদেশের আজকের ম্যাচে নিশ্চিতভাবেই ফেভারিট ছিল ইরান। র্যাঙ্কিংয়ে ইরানের অবস্থান ৫২। বাংলাদেশের ১০৮। এই পরিসংখ্যানের বিচারে ইরান যে বাংলাদেশের তুলনায় বেশ এগিয়েই ছিল, সেকথা নিঃসন্দেহেই বলা যায়। তারপরও পয়েন্ট লাভের আশা নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু শেষরক্ষা হয়নি। প্রথমার্ধে একটি ও দ্বিতীয়ার্ধে আর একটি গোল হজম করে মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিক বাংলাদেশকে।অপরদিকে আজকের এই জয় দিয়ে ফিলিপাইনের বিপক্ষে ৬-০ গোলের বড় ব্যবধানে হারের ধাক্কাটা বেশ ভালোভাবেই কাটিয়ে উঠেছে ইরান।