এবারই সেই ম্যাজিক সেঞ্চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপেক্ষার পালা এবার ফুরোবে। অস্ট্রেলিয়া সফরেই সেঞ্চুরির সেঞ্চুরি করে ফেলবেন শচীন টেন্ডুলকার। অস্ট্রেলিয়া টেন্ডুলকারকে কখনো খালি হাতে ফেরায়নি বলেই এই নিশ্চিন্তি। এর আগে যে চারটি টেস্ট সিরিজে খেলেছেন, কমপক্ষে একটি সেঞ্চুরি পেয়েছেনই। সর্বশেষ দুবার, মানে ২০০৩ আর ২০০৭ সালের সফরে তাঁর ব্যাটিং গড় ছিল দুর্দান্ত—সত্তরের ওপরে!ফলে আপনি নিশ্চিন্তে এই বাজি ধরতে পারেন, এই সফরেই আসছে সেই ম্যাজিক সেঞ্চুরিটি। এমনও হতে পারে, ২৬ ডিসেম্বর শুরু বক্সিং ডে টেস্টেই সেটি পেয়ে গেলেন টেন্ডুলকার। মেলবোর্নে এর আগেও সেঞ্চুরি পেয়েছেন। যদিও অস্ট্রেলিয়ায় টেন্ডুলকারের ছয় টেস্ট সেঞ্চুরির অর্ধেকই দিয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড। এ মাঠে তাঁর ব্যাটিং গড় ২২১.৩৩!অ্যাডাম গিলক্রিস্টও নিঃসংশয়, টেন্ডুলকারের অপেক্ষার অবসান হতে চলেছে। ‘এই সিরিজেই শচীনের শততম সেঞ্চুরি হওয়ার খুব ভালো সম্ভাবনা আছে। কারণ, অস্ট্রেলীয় কন্ডিশন ওর খুব ভালো করেই চেনা। ওই সেঞ্চুরিটা তাই সময়ের ব্যাপার মাত্র’—বলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটসম্যান। তবে গিলক্রিস্ট এ-ও মনে করছেন না টেন্ডুলকারের শততম সেঞ্চুরি অস্ট্রেলীয় বোলাররা ‘খুশি মনে’ মেনে নেবেন।গিলক্রিস্ট অবশ্য মনে করিয়ে দিয়েছেন, উপমহাদেশ থেকে এসে অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া খুবই জরুরি। আর এটা করতেই ছয় সতীর্থকে নিয়ে আগেভাগে অস্ট্রেলিয়ায় উড়ে গেছেন টেন্ডুলকার। কাল এমসিজির ইনডোরে প্রায় দুই ঘণ্টা অনুশীলনও করেছেন। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বাকি দল বিমান ধরবে আগামীকাল। ২৬ ডিসেম্বর টেস্ট সিরিজ শুরুর আগে ক্যানবেরায় দুটো প্রস্তুতি ম্যাচও খেলবে ভারত।৩৮ পেরোনো টেন্ডুলকার এখনো অস্ট্রেলিয়ার বড় হুমকি বলে মনে করিয়ে দিচ্ছেন সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণের গুরুত্ব অস্বীকার করছেন না। তবে ওয়াহ এগিয়ে রাখলেন টেন্ডুলকারকেই। ভারতের নতুন বোলিং আক্রমণও অস্ট্রেলিয়া সফরে ভালো করবে বলে মনে করছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।আর টেন্ডুলকারও যেন ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে অতৃপ্ত অধ্যায়গুলো ঘুচিয়ে দেওয়ার ব্রত নিয়েছেন। অধরা বিশ্বকাপ জিতেছেন। অধরা হয়ে আছে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জেতা। নিজের শেষ অস্ট্রেলিয়া সফরে হয়তো ঘুচে যাবে এই অতৃপ্তিও! ওয়েবসাইট।