এবারও উস্টারে যাচ্ছেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতবারের যা পারফরম্যান্স, সাকিব আল হাসানের প্রতি আগ্রহ হারানোর কোনো কারণ নেই উস্টারশায়ারের। বাংলাদেশ দলের অধিনায়কের সঙ্গে আসন্ন মৌসুমের জন্যও চুক্তি করতে যাচ্ছে ইংলিশ কাউন্টির দলটি।চূড়ান্ত কথাবার্তা হয়ে গেছে। দু-এক দিনের মধ্যেই হয়ে যাওয়ার কথা চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতাও। উস্টারশায়ারের সঙ্গে নতুন করে চুক্তির কথা কাল জানিয়েছেন সাকিব। চুক্তিটা পুরো মৌসুমের জন্য হলেও জাতীয় দলের সঙ্গে ব্যস্ততা না থাকলেই কেবল উস্টারশায়ারের হয়ে খেলবেন তিনি। তাতে টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রায় সব কটি ম্যাচই সাকিবের খেলা হবে। তবে চার দিনের ম্যাচ সম্ভবত দু-তিনটির বেশি খেলতে না পারারই কথা।বিসিবির শোক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সদস্য মিজানুর রহমান ছানার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কাল সকালে সিঙ্গাপুরে মারা গেছেন তিনি। বিসিবির পরিচালক আমিনুল হক মনির বোন হালিমা আফাজের মৃত্যুতেও শোক প্রকাশ করেছে বিসিবি। —বিজ্ঞপ্তি