এবারও কি উইকেট বোলারদের বধ্যভূমি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়াশায় ঢাকা দিন আর বোলারদের বধ্যভূমি উইকেটে সেঞ্চুরির মিছিল—দুইয়ে মিলে ড্র হয়েছিল প্রথম রাউন্ডের দুটি ম্যাচই। প্রকৃতির ওপর হাত নেই। তবে উইকেট কি একটু তাকাবে এবার বোলারদের দিকে? এই প্রশ্ন নিয়ে আজ শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় আসরের দ্বিতীয় রাউন্ড। যথারীতি দুটি ম্যাচই হচ্ছে বিকেএসপিতে। দুই নম্বর মাঠে বিসিবি উত্তরাঞ্চলের প্রতিপক্ষ ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের প্রতিপক্ষ ওয়ালটন মধ্যাঞ্চল। এই রাউন্ড শেষেই বিরতি পড়বে টুর্নামেন্টে। শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সুবিধাজনক সময়ে হবে বাকি রাউন্ডগুলো।