এবারও ঢাকার শিরোপা-হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকেটের এক পাশে যখন কঁাধে কঁাধ মিলিয়ে গোল হয়ে লাফাচ্ছেন গ্ল্যাডিয়েটররা, তিনি তখন এক হাতে একটি স্মারক স্টাম্প নিয়ে একাই লাফিয়ে যাচ্ছেন। হঠাৎ খেয়াল হতেই যোগ দিলেন সতীর্থদের সঙ্গে। একটু পরই মাঠে চক্কর দিতে শুরু করল ঢাকার বিজয় মিছিল, সেটিতেও তিনি লাফাতে লাগলেন কিশোরসুলভ চপলতায়। ঢাকার সব গ্ল্যাডিয়েটরের মাঝে এনামুল হকের যুদ্ধজয়ের উল্লাসটা যেন একটু বেশিই!২৯ ফেব্রুয়ারি ২০১২ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০১৩। এই এক বছরে তঁার জীবন বদলে গেছে অনেকটাই। সেই সময়ের উদীয়মান তারকা এখন জ্বলজ্বল করে জ্বলছেন বাংলাদেশের ক্রিকেটে। বিপিএলের ফাইনালও যেন সেটারই প্রমাণ। গত বিপিএলের ফাইনালের পার্শ্বনায়ক এনামুল এবার ফাইনালের মূল নায়ক! যদিও ম্যান অব দ্য ম্যাচ তিনি নন। ৩ উইকেট নিয়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার স্বীকৃতি হিসেবে ট্রফিটা উঠল বঁাহাতি স্পিনার মোশাররফ হোসেনের হাতে। আর টুর্নামেন্ট সেরা সাকিব আল হাসান।গত ফাইনালেও তিনে নেমেছিলেন, তঁার কাজ ছিল স্রেফ ইমরান নাজিরকে সঙ্গ দিয়ে যাওয়া। এবার সাকিবের মতো মহাতারকাও সঙ্গ দিয়ে গেলেন এনামুলকে। ৫৮ রান হয়তো খুব বড় কোনো ইনিংস নয়। কিন্তু কাল দুই দলের মাঝে ব্যবধান গড়ে দিল এনামুলের ৩৬ বলের ইনিংসটাই। শেরেবাংলার টইটম্বুর গ্যালারিতে উৎসবে মাতিয়ে টানা দ্বিতীয় বিপিএল শিরোপা জিতল ঢাকা গ্ল্যাডিয়েটরস। ট্রফি উঁচিয়ে বিজয়ের হাসি হাসলেন মাশরাফি। আর ধ্বংসস্তূপ থেকে দারুণভাবে ঘুরে দঁাড়িয়ে ফাইনালে আসা চিটাগং কিংস পারল না স্বপ্নের শেষ বিন্দুটা ছঁুতে।শুরুটা দুই দলেরই ছিল প্রায় একই রকম। পাওয়ার পে্লর ৬ ওভার শেষে ঢাকার রান ছিল ২ উইকেটে ৫১, চিটাগংয়ের ১ উইকেটে ৫০। পরের ৪ ওভারই আসলে নির্ধারণ করে দিয়েছে ম্যাচের ভাগ্য। এনামুলের ঝড়ে ১০ ওভার শেষে ওই ২ উইকেট হারিয়েই ঢাকার রান ৯১। সাকিবের সঙ্গে ৩১ বলে ৪৮ রানের জুটিতে এনামুলের রানই ৩৭! শেষ ১০ ওভারে সেভাবে ঝড় তুলতে না পেরেও ঢাকা বড় একটা পুঁজি পেয়ে গেল ওই ইনিংসের কল্যাণেই। কিন্তু ওই সময়টায় চিটাগং পেল না কোনো Èএনামুল'কে। উল্টো পথ হারিয়ে একরকম ছিটকে গেল ম্যাচ থেকে। চার ওভারে ৪ উইকেট হারিয়ে ১০ ওভার শেষে চিটাগংয়ের রান ৫ উইকেটে ৭০! ম্যাচ কার্যত শেষ ওখানেই।দুই ফাইনালে এনামুলের পারফরম্যান্স যদি হয় ক্যারিয়ার এগিয়ে যাওয়ার প্রতীক, মোশাররফ কাল প্রতীক হয়ে উঠলেন নিজের ক্যারিয়ারের। ঘরোয়া ক্রিকেটে বরাবরই Èআনসাং হিরো', প্রথম শ্রেণীর ক্রিকেট হোক বা ক্লাব ক্রিকেট, নিজের কাজটা ঠিকঠাক করে যাচ্ছেন বছরের পর বছর। কাল ফাইনালের মঞ্চেও আপন আলোয় উজ্জ্বল এই বঁাহাতি স্পিনার। ৬ ওভার থেকে ১০ ওভারের মাঝে চিটাগং পথ হারাল তঁার বঁাহাতি স্পিনেই। নুরুল হাসানকে আউট করে প্রথমে ভাঙলেন দ্বিতীয় উইকেট জুটি। পরের ওভারে তিন বলের মধ্যে ফেরালেন চিটাগংয়ের সবচেয়ে বড় ভরসা রায়ান টেন ডেসকাট (২) ও বিপজ্জনক হয়ে উঠতে থাকা জেসন রয়কে (২৮ বলে ৪০)। মাঝে সাকলাইন সজীবের বঁাহাতি স্পিনে শেষ হয়েছে রবি বোপারার দুঃস্বপ্নের মতো টুর্নামেন্ট।কাগজে-কলমে এমনিতেই অনেকটা পেছনে ছিল চিটাগং কিংস। মড়ার ওপর খঁাড়ার ঘা হয়ে যোগ হয় জ্যাকব ওরাম ও কেভন কুপারের চোট। শ্রীলঙ্কা থেকে পেসার দিলহারা লোকুহেটিগে ও অলরাউন্ডার শিহান জয়াসুরিয়াকে উড়িয়ে এনেছিল তারা কাল সকালেই। লোকুহেটিগে খারাপ করেননি, পেয়েছেন আশরাফুল ও সাকিবের উইকেট। কিন্তু ওপেনিংয়ে নেমে বিখ্যাত জয়াসুরিয়াকে মনে করিয়ে দেওয়ার মতো কিছু করতে পারেননি শিহান। মাহমুদউল্লাহর ২৭ বলে ৪৪ গ্যালারিতে থাকা গুটিকয় চিটাগং সমর্থককে খানিক আনন্দ দিয়েছে, তবে ম্যাচের ভাগ্য নিয়ে সংশয় জাগাতে পারেনি কখনোই।টুর্নামেন্টের সেরা যঁারাচ্যাম্পিয়নঢাকা গ্ল্যাডিয়েটরস (৫ কোটি টাকা)রানার্সআপচিটাগং কিংস (৩ কোটি টাকা)ম্যান অব দ্য টুর্নামেন্টসাকিব আল হাসান(৩২৯ রান, ১৫ উইকেট)উদীয়মান বাংলাদেশি ক্রিকেটারশামসুর রহমান (৪২১ রান)সর্বোচ্চ রান মুশফিকুর রহিম (৪৪০)সর্বোচ্চ উইকেটআলফোনসো টমাস (২০ উইকেট)সর্বোচ্চ ক্যাচড্যারেন স্টিভেন্স (১১)