এবারও তৃতীয় হওয়ার সান্ত্বনা জার্মানির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা দ্বিতীয় আর সব মিলিয়ে চারবার তৃতীয় হওয়ার সান্ত্বনা নিয়ে বিশ্বকাপ শেষ করল জার্মানি। স্থান নির্ধারণী ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জার্মানির জয় ৩-২ গোলে। জার্মানিকে এগিয়ে দেয়েছিলেন টমাস মুলার, উরুগুয়েকে ম্যাচে ফেরানো গোল এডিনসন কাভানির। দারুণ এক ভলিতে উরুগুয়েকে এগিয়ে নেন ডিয়েগো ফোরলান। ইয়ানসেন ও সামি খেদিরার গোল শেষ পর্যন্ত জিতিয়ে দিয়েছে জার্মানিকে। মুলার ও ফোরলান বসে গেলেন ডেভিড ভিয়া আর স্নাইডারের পাশে। চারজনেরই এখন গোল ৫টি করে। সোনার বুটের লড়াইয়ে এগিয়ে যাওয়ার সুযোগ অবশ্য ভিয়া-স্নাইডার পাচ্ছেন আজকের ফাইনালে। তবে রোনালদোর সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে বা ছাড়িয়ে যাওয়ার সুযোগ পেলেন না মিরোস্লাভ ক্লোসা। চোটের কারণেই এই ম্যাচে তিনি থাকলেন দর্শক হয়ে।