এবারও ব্যর্থ মিসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টুর্নামেন্টের ইতিহাসে সফলতম দেশ মিসর এবারও আফ্রিকান নেশনস কাপের বাছাইপর্বই পেরোতে পারল না! সাতবারের চ্যাম্পিয়নদের চূড়ান্ত পর্বে ওঠার স্বপ্নটা শেষ করে দিয়েছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। পরশু তারা ১-১ গোলে ড্র করেছে মিসরের সঙ্গে। দুই লেগ মিলিয়ে মিসর হেরেছে ৪-৩ গোলে।এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো আফ্রিকান নেশনস কাপের মূল পর্বে উঠতে ব্যর্থ হলো মিসর। গতবার ব্যর্থ হওয়ার পর যুক্তরাষ্ট্রের সাবেক কোচ বব ব্র্যাডলিকে দেওয়া হয় দায়িত্ব। কিন্তু দলের ভাগ্য ফেরাতে পারলেন না তিনিও। রয়টার্স।