এবারও ভারতরত্ন পাচ্ছেন না শচীন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবদিক দিয়েই খারাপ সময় যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল ও ক্রিকেটারদের। অস্ট্রেলিয়ার মাটিতে নাকানি-চুবানি খাওয়ার পর খবর এসেছে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা নাকি এবারও শচীন টেন্ডুলকার পাচ্ছেন না। এই সম্মাননা জানানোর জন্য যে তালিকা তৈরি করা হয়েছে তাতে নেই এই ক্রিকেট কিংবদন্তির নাম।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ভারতরত্নের ব্যাপারে শচীনের নাম সুপারিশ করেনি।এ ব্যাপারে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন বলেন, শচীনের ভারতরত্ন সম্মাননার জন্য ক্রিকেট বোর্ড কোনো সুপারিশ করেনি।প্রসঙ্গত, ভারতরত্ন পাওয়ার যোগ্য ব্যক্তিদের তালিকা করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে হয়। সেখানেই চূড়ান্ত হয় কারা এ সম্মাননা পাবেন।