এবারসিনেমায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দলে ব্রাত্য হয়ে গেলে কিংবা অবসর নেওয়ার পর অনেক খেলোয়াড়ই অনেক দিকে ঝুঁকে পড়েন। কেউ ধারাভাষ্যে, কেউ-বা ব্যবসার দিকে। কিন্তু মুরালি বিজয় তো ভারতের টেস্ট দলে এখনো নিয়মিত। তারপরও সিনেমায় অভিনয়ের জন্য সময় বের করে নিলেন। অবশ্য নায়ক হিসেবে নয়, তামিল কার্তি ৭৭ ছবিতে ছোট একটা ভূমিকায় অভিনয় করবেন। তাঁর সঙ্গে থাকবেন আরেক ক্রিকেটার—ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি। যাঁর সূত্র ধরে এই তামিল ছবিতে অভিনয়ের সুযোগ পাওয়া, সেই থালাইভান সারগুনাম জানিয়েছেন তথ্যটা। ২০১৩ সালে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদে খেলা তামিলনাড়ুর এই ক্রিকেটার অভিনয় করছেন ছবির মূল ভূমিকায়। মুরালি বিজয় তাঁর বাল্যকালের বন্ধু, স্যামির সঙ্গে পরিচয় সানরাইজার্সে খেলার সময়। সেই সুবাদেই নিজের অভিনীত ছবিতে দুজনকে টেনে আনা। টাইমস অব ইন্ডিয়া।