এবি ডি ভিলিয়ার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত ওভারের ম্যাচ। মারমার-কাটকাট ব্যাটিং হবে সেটাই স্বাভাবিক। কাল হাম্বানটোটায় দক্ষিণ আফ্রিকানরা করল সেটাই। আর এই ধুন্ধুমার ব্যাটিংযজ্ঞে নেতৃত্ব দিলেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সই। ১ চার ও ২ ছক্কায় মাত্র ১৩ বলে ৩০। ডি ভিলিয়ার্সের ২৩০.৭৬ স্ট্রাইক রেটের ইনিংসটিই প্রোটিয়াদের এনে দিল ৭৮ রান। ৩৮ রানের তৃতীয় উইকেট জুটিতে ফাফ ডু প্লেসিসকে দর্শক বানিয়েই এই ৩০ রান করেছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থবারের মতো ম্যান অব দ্য ম্যাচ হওয়া ডি ভিলিয়ার্স। ক্রিকেটের ছোট সংস্করণে দক্ষিণ আফ্রিকার পক্ষে সবচেয়ে বেশি ম্যাচসেরা এই উইকেটকিপার-ব্যাটসম্যানই। ব্যাট হাতে নিজের কাজ করার পর ফিল্ডিংয়েও নিজের সেরাটাই দিলেন, বেসবল স্টাইলে রানআউট করলেন তিলকারত্নে দিলশানকে। ক্যালিসের বলে ক্যাচ নিলেন সাঙ্গাকারার। ম্যাচসেরা বাছতে সমস্যা হয়নি নির্বাচকদের। তথ্যসূত্র: ক্রিকইনফো।