এবির হাতছানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন টেস্টে আর দরকার ১৫৪ রান। তাহলেই এবি ডি ভিলিয়ার্স ঢুকে যাবেন প্রথম পাঁচে। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্ট ইতিহাসে ডি ভিলিয়ার্সের চেয়ে ১৫৩ রান বেশি স্বদেশি কিংবদন্তি গ্রায়েম পোলকের। ১৪ টেস্টে পোলকের রান ১৪৫৩, ১৭ টেস্টে এবির ১৩০০। সবার ওপরে যে দুজন, তাঁদের কেউই এখন মাঠে নেই। ২৬ টেস্টে রিকি পন্টিংয়ের রান ২১৩২। কদিন আগেই অবসরে যাওয়া জ্যাক ক্যালিসের রান ২৮ টেস্টে ১৯৭৮। তিনে থাকা অস্ট্রেলিয়ার ইয়ান হার্ভি ১৪ টেস্টে করেছেন ১৬২৫। চারেও একজন অস্ট্রেলিয়ান, ১৯ টেস্টে ম্যাথু হেইডেনের রান ১৪৮৬।