এভাবে চলে যাওয়া!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বয়স হয়েছিল মাত্র ২৭ বছর। ফুটবলার হিসেবে এখনো অনেক কিছু দেওয়ার ছিল রায়ান ম্যাকব্রাইডের। কিন্তু এই বয়সেই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন আইরিশ ডিফেন্ডার। মৃত্যুর কারণ এখনো অজানা। পরশু নিজের বাড়িতে বিছানায় পাওয়া যায় ম্যাকব্রাইডের মরদেহ।
পুরো ঘটনাটাই কেমন অবিশ্বাস্য! আইরিশ লিগের দল ডেরি সিটির অধিনায়ক ছিলেন। মাত্র ২৪ ঘণ্টা আগেই লিগে ড্রগেডা ইউনাইটেডের বিপক্ষে ৪-০ গোলের জয়ে দলের নেতৃত্ব দিয়েছিলেন। ম্যাচের পর নাকি সতীর্থদের বলছিলেনও, শরীর খারাপ লাগছে। এ জন্য তাড়াতাড়ি বাড়িও ফিরে যান। কিন্তু সেটিই হয়ে থাকল প্রিয় ক্লাব ছেড়ে তাঁর শেষ যাত্রা। বিবিসি।