প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপহরণ-রাহাজানি এসব নাইজেরিয়ায় একরকম আটপৌরে ব্যাপার। এই তো, কয়েক দিন আগেই জঙ্গিগোষ্ঠী বোকো হারাম অপহরণ করল একজন সাবেক ফুটবলারের স্ত্রীকে। তাই বলে বন্দুক ঠেকিয়ে পুরো দলের সবকিছু লুট করে নিয়ে যাওয়া? তাও আবার দেশের শীর্ষ ফুটবল ক্লাবকে? নাইজেরিয়ার চ্যাম্পিয়ন এনিয়াম্বা ফুটবল ক্লাবকে এ রকমই ডাকাতির শিকার হতে হয়েছে! বাসে করে কাদুনা নামের এক শহরে যাচ্ছিল দলটি। মাঝপথে গাড়ি থামিয়ে ফুটবলারদের ফোন, নগদ টাকাসহ সবকিছুই ছিনিয়ে নেওয়া হয়েছে। এনিয়াম্বা পরে তাদের টুইটারে নিশ্চিত করেছে খবরটি। তাও ভাগ্য ভালো, ক্লাবের কেউ হতাহত হননি। গত বছর কানো পিলারসের খেলোয়াড়দের শুধু লুটপাট করেই ক্ষান্ত দেয়নি দুর্বৃত্তরা, এক ফুটবলারের গায়ে গুলিও ছুড়েছিল। এএফপি।