প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেলিব্রিটি গলফ টুর্নামেন্টে খেলছিলেন ডেভিড জিনোলা। হঠাৎ পড়ে যান মাথা ঘুরে। হার্ট অ্যাটাকের আশঙ্কায় তড়িঘড়ি করে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয় সাবেক ফ্রেঞ্চ উইঙ্গারকে। বাইপাসও করতে হয়েছে তাঁর। অবশ্য এর আগেই জিনোলা মজা করে টুইট করেছেন একটি। দুষেছেন নিজেকেই, ‘সূর্য যখন মাথার ওপর, তখন ফুটবল খেলা? বোকামি করে ফেলেছি। এখন কিছু পরীক্ষা-নিরীক্ষা করাচ্ছি। আচ্ছা, গ্রীষ্মকালে কাতারে বিশ্বকাপ আয়োজনের পক্ষে কারা ভোট দিয়েছিল?’ কাতার বিশ্বকাপ নিয়ে এমন প্রশ্ন নতুন কিছু নয়। তবু জিনোলার মন্তব্য কিছুটা কৌতূহলের জন্ম দিচ্ছে। গত বছর ফিফার সভাপতি পদে দাঁড়াতে চেয়েছিলেন। সমর্থনের অভাবে পরে সরে দাঁড়ালেও আগের ফিফার কমিটির সিদ্ধান্তকে একটা খোঁচা তিনি দিয়েছেন। এএফপি।