এভারেস্ট-চূড়ায় এক ক্রিকেটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৫৩ সালে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের চূড়ায় প্রথম মানব পায়ের ছাপ এঁকেছিলেন তাঁর দেশেরই একজন—এডমন্ড হিলারি। তাঁরও স্বপ্ন ছিল একদিন পা রাখবেন ওই মায়াবী চূড়ায়। অ্যাডাম প্যারোরের আজন্ম এই স্বপ্ন পূরণ হয়েছে। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছেন নিউজিল্যান্ডের এই সাবেক ক্রিকেটার। প্রথম প্রচেষ্টায় ব্যর্থ প্যারোরে এভারেস্টের চূড়া ছুঁয়েছেন দ্বিতীয় প্রচেষ্টায়। চূড়ায় পৌঁছানোর আগেই প্রায় ফুরিয়ে গিয়েছিল অক্সিজেন।জমিনে ফিরে প্যারোরে বলেছেন, ‘শেষ পর্যন্ত এটা ছিল অ্যান্টি-ক্লাইম্যাক্স। আমি স্রেফ জীবিত অবস্থায় ফিরে আসতে চেয়েছি। আমি সেখানে ২০ মিনিট থেকে আধা ঘণ্টার মতো ব্যয় করেছি। কিছু ছবিও তুলেছি। কিন্তু আমি ফিরে আসার জন্য ব্যাকুল ছিলাম।’ ওয়েবসাইট।