এভিবি ‘নতুন স্পেশাল ওয়ান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোসে মরিনহো আর তাঁর পথটা প্রায় অভিন্ন। রিয়াল মাদ্রিদ কোচের সঙ্গে মিলিয়ে লোকজনও তাই এরই মধ্যে তাঁকে ডাকতে শুরু করেছে ‘নতুন স্পেশাল ওয়ান’। তবে আন্দ্রে ভিলাস-বোয়াস সাবেক গুরুর সঙ্গে এ তুলনায় নিজেকে জড়াতে রাজি নন। চেলসি কোচের দাবি, মরিনহোর আর তাঁর ট্যাকটিকস সম্পূর্ণই আলাদা। মরিনহোর কৌশল থেকে নিজেকে দূরেই রেখেছেন, দল পরিচালনা করেন একান্তই নিজস্ব স্টাইলে।কিন্তু এ যুক্তি দেখিয়েই কি ভিলাস-বোয়াস ‘তুলনাটা’ একেবারে উড়িয়ে দিতে পারেন? জন টেরির কাছে এর উত্তর ‘না’। চেলসি অধিনায়ক বলছেন, আন্দ্রে ভিলাস-বোয়াস মরিনহোর সঙ্গে তুলনাটা এড়াতে পারেন না। নিজের খেলোয়াড়দের কাছেই তো তিনি ‘নতুন স্পেশাল ওয়ান’। কোচের প্রায় সমবয়সী শিষ্য টেরি স্পষ্টই জানিয়ে দিলেন, ‘এভিবি নতুন স্পেশাল ওয়ান।’আন্দ্রে ভিলাস-বোয়াস, নামটা একটু বড় আর খটমটে বলেই নাম হয়ে গেছে ‘এভিবি’। সংক্ষিপ্ত নামটা যে স্টামফোর্ড ব্রিজে জনপ্রিয়তা পেয়েছে টেরির কথাতেই তা স্পষ্ট। যা হোক, টেরির দাবির পেছনে জুতসই যুক্তি আছে। এভিবির কোচিংয়ের হাতেখড়ি মরিনহোরই কাছে। পোর্তো, চেলসির পর ইন্টার মিলানে—দীর্ঘদিন কাজ করেছেন মরিনহোর সঙ্গে। ৩৩ বছর বয়সী ভিলাস-বোয়াস প্রায় সমবয়সী শিষ্য পেয়েছেন একাধিক। যেমন—দিদিয়ের দ্রগবা, ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। মরিনহোর সঙ্গে চেলসিতে কাজ করেছেন আগেও। তাই ভিলাস-বোয়াসের কোনো কিছু টেরিদের অজানা নয়। সেই জানা থেকেই টেরি বলছেন, ‘এটা পরিষ্কার, সে হোসের কাছ থেকে শিখেছে। আপনি তাই এটা নিশ্চিতভাবেই ভাবতে পারেন, সে অনেকটা মরিনহোর মতোই।’ ওয়েবসাইট।টেরিরা নতুন কোচের সঙ্গে অনুশীলনে পার করে দিয়েছেন দুটি মাস। এতেও বুঝে গেছেন, মানুষ ভিলাস-বোয়াসও মরিনহোর মতোই।