এভিবির জায়গায় শেরউড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্দ্রে ভিলাস-বোয়াস বরখাস্ত হওয়ার পর টটেনহামের অন্তর্বর্তী কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল টিম শেরউডকে। পরশু আক্ষরিক অর্থেই ভিলাস-বোয়াসের উত্তরসূরি হয়ে গেলেন শেরউড। ২০১৪-১৫ ফুটবল মৌসুম পর্যন্ত ৪৪ বছর বয়সী শেরউডকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। চলতি মাসেই প্রিমিয়ার লিগে লিভারপুলের কাছে ৫-০ গোলে পরাজয়ের পর টটেনহাম বরখাস্ত করে ভিলাস-বোয়াসকে। এএফপি।