এম এ আজিজ আবার সরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই স্টেডিয়ামই বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের সাক্ষী। অথচ গত সাত বছর বিসিবি আয়োজিত কোনো জাতীয় বা আন্তর্জাতিক ক্রিকেট হয়নি এখানে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সংস্কারকাজ চলছে বলে বিপিএল আয়োজনের সুবাদে দীর্ঘ বিরতির পর প্রাণ ফিরে পাচ্ছে এম এ আজিজ স্টেডিয়াম। ২৮ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের চট্টগ্রাম পর্ব। গতকাল এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করলেন আয়োজকেরা।সভায় বিপিএলের নানা প্রস্তুতি নিয়ে কথা হলো। এই যেমন মাঠ তৈরি, ফ্লাড লাইট, জায়ান্ট স্ক্রিন ইত্যাদি। এই কাজগুলো প্রায় শেষপর্যায়ে বলে জানালেন বিপিএলের স্থানীয় আয়োজক কমিটির চেয়ারম্যান ও সিজেকেএসের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন। আগামীকাল চট্টগ্রামে বিপিএলের ১০টি ম্যাচের টিকিটও ছাড়া হবে বলে জানানো হলো।বিপিএল উপলক্ষে আলোকসজ্জা করা হবে স্টেডিয়ামপাড়ায়। তবে বিপিএল আয়োজনের মধ্য দিয়ে এম এ আজিজ স্টেডিয়াম ব্যবস্থাপনা কমিটির চোখ ভবিষ্যতের দিকে। আ জ ম নাছির বললেন সে কথাই, ‘আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের অংশ হতে চাই আমরা। তাই আয়োজনটা ভালোভাবে সম্পন্ন করতে চাই।’