প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিট অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে একটু বিব্রতকর অবস্থাতেই পড়ে গেলেন সেস্ক ফ্যাব্রিগাস। আগের দিন ম্যানচেস্টার সিটিকে ওদের মাঠে হারিয়ে অনেক ইংলিশদের দুঃখের কারণ হয়েছেন। পরের দিন সকালেই বার্সেলোনা দল স্পেনের বিমানে চেপেছে, তবে ফ্যাব্রিগাস থেকে গেছেন ইংল্যান্ডেই। গত পরশুর ব্রিট অ্যাওয়ার্ডে থাকার জন্যই ফ্যাব্রিগাসের এই ‘দলছুট’ হওয়া। পুরস্কার দিতে মঞ্চে উঠতেই অতিথিদের কেউ কেউ দুষ্টুমি করে দুয়োও দিলেন। বুদ্ধিমান ফ্যাব্রিগাস সঙ্গে সঙ্গে বুঝে গেলেন করণীয়টা। মাইক হাতে নিয়েই তাঁর প্রথম কথা, ‘গত রাতের জন্য আমি দুঃখিত। এসব এখন চুকেবুকে গেছে।’ বাকিরা হয়তো ক্ষমা করতে পারেন, সিটি সমর্থকেরা কি করবেন? ওয়েবসাইট।