এমন ছাড়!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিল-জার্মানি সেমিফাইনালটি ভুলেই থাকতে চাইবেন ব্রাজিল সমর্থকেরা। তবে মনে রাখবে আয়ারল্যান্ডের রয়সিন ডাভ নামক একটি পানশালা। ওই ম্যাচে দুই রকমের বিয়ারের ওপর ছাড় দিয়েছিলেন পানশালার মালিক ম্যাক নামারা। ম্যাচের সময় ঘোষণা দেন ব্রাজিলের প্রতিটি গোলের সঙ্গে ব্রাহামা বিয়ারের ওপর ৫০ সেন্ট ছাড় দেওয়া হবে। আর জার্মানি গোল দিতে পারলে এরডিঞ্জার বিয়ারে ছাড় ৫০ সেন্ট। মজার বিষয়, জার্মানির ৭ গোলের পর এরডিঞ্জার বিয়ারটির দাম গিয়ে দাঁড়ায় ৫০ সেন্টে! এতে ম্যাক নামারার খুব বেশি ক্ষতি হয়েছে কি না জানা না গেলেও বিষয়টি তিনি উপভোগই করেছেন। রাগবি উপলক্ষে এমন ছাড় হরহামেশাই তাঁর পানশালায় দেওয়া হয়। ইয়াহু স্পোর্টস।