এমন দলবদল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালে যখন তাঁকে দলে এনেছিল বার্সেলোনা, অনেকেই চোখ কপালে তুলেছিলেন। কে এই ডগলাস, সাও পাওলো থেকে তাঁকে কেনই-বা কিনল বার্সা? ব্রাজিলের ক্লাবটিতেই তো নিয়মিত সুযোগ পেতেন না এই রাইট-ব্যাক। সেটির উত্তর এখনো মেলেনি। তবে ভুল বুঝতে পেরেছে বার্সা এবং তা সংশোধন করতে চায় তারা। এই সংশোধনের উপায়টা অদ্ভুত। দুই বছরে আট ম্যাচ খেলা ডগলাসের বিনিময়ে একজন বাস্কেটবল খেলোয়াড়কে আনতে চাইছে বার্সা! ব্যাপার হচ্ছে, বার্সেলোনার বাস্কেটবল দল কিনতে চাইছে লাবোরাল কুতস্কার আমেরিকান ফরোয়ার্ড অ্যাডাম হাঙ্গাকে। কুতস্কার মালিক জোসেয়া কেরেজেতা আবার এই মৌসুমেই স্প্যানিশ লিগে উঠে আসা দেপোর্তিভো আলাভেসেরও মালিক। চুক্তির অংশ হিসেবে বার্সার ফুটবল দলের একজনকে আলাভেসের জন্য চাইছেন কেরেজেতা। বার্সাও সুযোগ বুঝে ডগলাসকে তুলে দিতে চাইছে। ফক্স স্পোর্টস।

এমনদলবদল!

২০১৪ সালে যখন তাঁকে দলে এনেছিল বার্সেলোনা, অনেকেই চোখ কপালে তুলেছিলেন।কে এই ডগলাস, সাও পাওলো থেকে তাঁকে কেনই-বা কিনল বার্সা? ব্রাজিলের ক্লাবটিতেই তো নিয়মিত সুযোগ পেতেন না এই রাইট-ব্যাক।সেটির উত্তর এখনো মেলেনি।তবে ভুল বুঝতে পেরেছে বার্সা এবং তা সংশোধন করতে চায় তারা।এই সংশোধনের উপায়টা অদ্ভুত।দুই বছরে আট ম্যাচ খেলা ডগলাসের বিনিময়ে একজন বাস্কেটবল খেলোয়াড়কে আনতে চাইছে বার্সা! ব্যাপার হচ্ছে, বার্সেলোনার বাস্কেটবল দল কিনতে চাইছে লাবোরাল কুতস্কার আমেরিকান ফরোয়ার্ড অ্যাডাম হাঙ্গাকে।কুতস্কার মালিক জোসেয়া কেরেজেতা আবার এই মৌসুমেই স্প্যানিশ লিগে উঠে আসা দেপোর্তিভো আলাভেসেরও মালিক।চুক্তির অংশ হিসেবে বার্সার ফুটবল দলের একজনকে আলাভেসের জন্য চাইছেন কেরেজেতা।বার্সাও সুযোগ বুঝে ডগলাসকে তুলে দিতে চাইছে।ফক্স স্পোর্টস।