এমন পূর্বাভাষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢুকতেই ধাক্কা খেতে হলো। টেস্ট শুরু হচ্ছে আজ অথচ ইলেকট্রনিক স্কোরবোর্ড কালই জানিয়ে দিল ম্যাচের ফল। স্কোরবোর্ডে বেশ বড় বড় করে লেখা, ‘ইংল্যান্ড ৯ উইকেটে জয়ী’! টেস্টের জন্য মাঠের সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছিল। বাদ যায়নি স্কোরবোর্ডও। জায়ান্ট স্ক্রিন ঠিকভাবে কাজ করছে, কি না সেটার পরীক্ষাতেই বোধ হয় লেখা হলো ইংল্যান্ডের জয়ের বার্তা। বেশ কিছুক্ষণ পরে স্বাভাবিক রূপে ফিরল স্কোরকার্ড, স্বাগত জানানো হলো দর্শনার্থীদের। কিন্তু তাতে কি মনের কু-ডাক দূর হয়! এই সফরে মিরপুরে কাল পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে ইংল্যান্ড। দুই ম্যাচের ফলই উইকেট নয়, রানের ব্যবধানেই লেখা হয়েছে। তাহলে কি ম্যাচের ভবিষ্যদ্বাণীটা করে রাখল স্কোরবোর্ড!