এমন বৃষ্টিতেও...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

৭৬ মিলিমিটারের ভারী বর্ষণ। প্রধান সড়কগুলোয় হাঁটুপানি। বাস-প্রাইভেটকার ঠায় দাঁড়িয়ে। পরশু রেসিফেতে প্রকৃতির এমন নিষ্ঠুরতাও আটকে রাখতে পারেনি ফুটবল-উন্মাদনায় বুঁদ থাকা দর্শকদের। জার্মানি-যুক্তরাষ্ট্র ম্যাচে গ্যালারি থাকল টইটম্বুর। দর্শকদের এমন ভালোবাসায় মুগ্ধ যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার ওমর গঞ্জালেজ, ‘গান শুনতে শুনতে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম। দেখলাম বৃষ্টি উপেক্ষা করেই স্টেডিয়ামের দিকে এগিয়ে যাচ্ছে সমর্থকেরা। তাদের এমন আবেগভরা ভালোবাসাই আমাদের সামনে এগিয়ে নেবে।’ ইয়াহু স্পোর্টস।