প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভুল তো মানুষই করে। কিন্তু প্রধান দুটি সংবাদমাধ্যমের এমন দুটি গুরুতর ভুল, তাও আবার একই সঙ্গে! কাকতাল বললেও কম বলা হয়। ঘটনাটি ঘটেছে চীনে। পরশু ২০২০ অলিম্পিকের আয়োজনভার পেয়েছে জাপানের রাজধানী টোকিও। আর চীনের সংবাদ সংস্থা সিনহুয়া রিপোর্ট করেছে—‘টোকিও নয়, জিতেছে ইস্তাম্বুল।’ দেশটির সরকারি টেলিভিশনের প্রধান সংবাদ ছিল, ‘টোকিও বাদ’। পরে অবশ্য ভুলটা সংশোধন করা হয়েছে। কিন্তু তথ্যপ্রযুক্তির এই যুগে এমন প্রমাদ ঘটিয়ে পার পাওয়া কঠিন। ব্যাপারটা বিস্তর হাসির খোরাক জুগিয়েছে চীনের ইন্টারনেট জগতে। টুইটারের চীনা সংস্করণ সিনা ওয়েইবোতে ঝড় বয়ে গেছে বিদ্রূপের। এএফপি।