প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুজনের নামের প্রথম অংশ এক। চেহারায়ও হয়তো একটু-আধটু মিল আছে। তাই বলে একজনের নাম ভুল করে আরেকজনের নামে ছাপিয়ে দিতে হবে? তাও আবার স্পর্শকাতর একটা ব্যাপারে? কাণ্ডটা করেছে পিপলস ম্যাগাজিন। কদিন আগে মার্কিন টেনিস খেলোয়াড় অ্যান্ডি রডিক জানিয়েছেন, তিনি ও তাঁর স্ত্রী ব্রুকলিন ডেকার প্রথমবারের মতো বাবা-মা হতে যাচ্ছেন। অথচ পিপলস ম্যাগাজিন রডিকের জায়গায় ছেপে দিল মারের নাম। ছবিটা আবার রডিকেরই। এমন একটা ভুল কি কারও চোখ এড়ায়? কয়েকজন আবার টুইটারে মারেকে মনে করিয়ে দিয়েছেন ব্যাপারটা। উইম্বলডনজয়ী ব্রিটিশ টেনিস খেলোয়াড় রসিকতা করে লিখেছেন, ‘মনে হয় না আমার স্ত্রী ও রডিক ব্যাপারটা দেখলে খুশি হবে’! দীর্ঘদিনের সঙ্গিনী কিম সিয়ার্সকে মারে বিয়ে করেছেন গত মাসেই। মেইল অনলাইন।