প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোহানেসবার্গ টেস্টে জয়ের জন্য ৩১০ রানের কঠিন লক্ষ্যে ব্যাট করছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে বড় লিড না পাওয়ার আক্ষেপটা নিশ্চয়ই এখন আরও বেশি পোড়াচ্ছে ক্লার্কদের! উদ্বোধনী জুটিতে ১৭৪ রানের পরও অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয়ে গেছে ২৯৬ রানে। উদ্বোধনী জুটি দেড় শ পেরোনোর পরও তিন শ করতে না পারার ঘটনা টেস্ট ইতিহাসে আর মাত্র ছয়টি। প্রথম জুটির দেড় শর পর সবচেয়ে কম করেছিল জিম্বাবুয়ে। ২০০১ সালে বুলাওয়েতে অ্যালিস্টার ক্যাম্পবেল ও ডিওন ইব্রাহিমের ১৬৪ রানের উদ্বোধনী জুটির পরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিম্বাবুয়ে গুটিয়ে গিয়েছিল ২২৮ রানে।