এমনওপ্রস্তাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোখ বন্ধ করে একটা দৃশ্য কল্পনা করুন। গ্যালারিতে চলছে গালাগালির প্রতিযোগিতা। যা একটু পরে রূপ নিল হাতাহাতিতে। রাশিয়া আর ইংল্যান্ডের ‘ফুটবল দাঙ্গাবাজেরা’ যদি এভাবে লড়াইয়ে নেমে পড়ে, কেমন হবে? রাশিয়া ২০১৮ বিশ্বকাপ নিয়ে ভয়ে আছে পুরো ফুটবল-বিশ্বই। রাশিয়ার ফুটবলই যে বর্ণবাদ আর দাঙ্গাবাজির আড্ডাখানা! খোদ রাশিয়ার এক রাজনীতিকই এ নিয়ে মজা করতে ছাড়েননি। হুলিগানরা যদি গন্ডগোল করতেই চায়, তাহলে দিনক্ষণ ঠিক করে মারামারিই করুক না! রাশিয়ার পার্লামেন্ট সদস্য ইগর লেবেদেভের প্রস্তাব, বিশ্বকাপের সময় বিভিন্ন দেশ থেকে আসা ফুটবল দাঙ্গাবাজদের নিয়ে এমন একটি টুর্নামেন্ট করা হোক। এতে তাদের একটা কাজে লাগানো যাবে, আর খেলাটির উদ্ভাবক হিসেবেও নাম হবে রাশিয়ার! রুশ ফুটবল ফেডারেশন যদি বিবেচনায় নেয় প্রস্তাবটা! ফক্স স্পোর্টস।