এমিলি জেতালেন শেখ জামালকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার হারল ঢাকা মোহামেডান। কমলাপুরে গ্রামীণফোন বাংলাদেশ লিগে কাল স্ট্রাইকার এমিলির একমাত্র গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাব হারিয়েছে সাদা-কালো জার্সিধারীদের। মহামূল্যবান গোলটি হয়েছে ৭২ মিনিটে। গত ম্যাচে মোহামেডান হেরেছিল শেখ রাসেলের কাছে।এই জয়ে অবশ্য পয়েন্ট টেবিলে শেখ জামালের অবস্থানের হেরফের হয়নি। ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রইল তারা। এক ম্যাচ কম খেলে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মুক্তিযোদ্ধা। ১০ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ঢাকা আবাহনী। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ঢাকা মোহামেডান। কমলাপুরে কাল দিনের অন্য ম্যাচে ড্র করেছে আরামবাগ ও ফরাশগঞ্জ (০-০)।ঢাকায় কুয়েত ফুটবল দল: অলিম্পিক প্রাক-বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ খেলতে কাল সকালে ঢাকা এসেছে কুয়েত অনূর্ধ্ব-২৩ ফুটবল দল। বাংলাদেশ দল কুয়েতের মাঠে গত ২৩ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে হেরেছিল ২-০ গোলে। ৯ মার্চ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে খেলবে কুয়েত।