এমিলিদের ক্ষমা প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাফুফের দেওয়া কারণ দর্শাও নোটিশের জবাব দিয়েছেন তিন ফুটবলার। জবাবটা অভিন্ন: ‘আমরা ক্ষমা চাই।’জাহিদ হাসান এমিলি ও মিঠুন চৌধুরী আগেই ক্ষমা চেয়েছেন। গত ২০ জুলাই লেবাননে যাওয়ার আগের দিন জাতীয় দলের দুই স্ট্রাইকার খেপ খেলেন মানিকগঞ্জে। ওই রাতেই দুজন খেপ খেলার বিষয়টা স্বীকার করেন এবং ক্ষমা চান বাফুফের কাছে।জাহিদের অপরাধ—২৮ আগস্ট লেবাননের বিপক্ষে ঢাকায় ম্যাচ চলাকালে কোচ তাঁকে তুলে নিলে মাঠের বাইরে এসে পানির বোতলে লাথি মারেন এই উইঙ্গার, যাতে স্পষ্ট ছিল একটা ঘোষণা: ‘কোচের সিদ্ধান্ত মানি না।’কাল বিকেলে তিনজনই একসঙ্গে বাফুফে ভবনে আসেন। তিনজনকেই ডেকে নিয়ে সাবধান করে দিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। তবে কিছু শাস্তি ওঁদের হচ্ছে বলেই জানা গেছে।