এমেকার ক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাফুফের আমন্ত্রণে ঢাকায় এসেছেন। কোথায় নির্ভার থেকে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচটা দেখবেন, ম্যাচের আগের রাতে পড়লেন বিপদে। বিপদ কি, রীতিমতো কেলেঙ্কারি!হোটেল ওয়েস্টিনে ঢোকার সময় তাঁর কাছে পাওয়া গেছে পিস্তল। ওটা ছিল সাবেক ফুটবলার কায়সার হামিদের। দুজনকেই পুলিশ গ্রেপ্তার করে এবং পরে ছেড়ে দেয়। কিন্তু এর রেশ শেষ হয়নি। এমেকা কাল বললেন, ‘আমি কাল (আজ) প্রেস কনফারেন্স করব। সেখানেই আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই। একটা সামান্য ব্যাপারে পুলিশ আমাকে গ্রেপ্তার করায় আমি খুবই বিব্রত।’আশির দশকে ঢাকা মোহামেডানের হয়ে বাংলাদেশের ফুটবল মাতিয়ে যাওয়া এই নাইজেরিয়ান কাল খেলা দেখেছেন ঠিকই। তবে মনে শান্তি ছিল না। তাঁর কথায় একটা দুঃখ বারবার ঝরে পড়ল, ‘কী একটা ঝামেলায় পড়লাম রে ভাই!’