এয়ারটেল রাইজিং স্টারসে নিবন্ধন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরই সারা দেশে সাড়া ফেলেছিল এয়ারটেল রাইজিং স্টারস। সম্ভাবনাময় তরুণ ফুটবল প্রতিভা অন্বেষণের এই উদ্যোগ এবার এসেছে আরও রং ছড়ানোর প্রতিশ্রুতি নিয়ে। দ্বিতীয় বছরের নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে গেছে ১ সেপ্টেম্বর থেকে। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলোতে নিবন্ধনপত্র ছাপা হচ্ছে। এয়ারটেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্কুলগুলোকে নিবন্ধন করার জন্য http://www.bd.airtel.com/  অথবা প্রতিষ্ঠানটির ফেসবুক ফ্যানপেজ এয়ারটেল বাজ https://www. facebook.com/airtelbuzz-এ যেতে বলা হয়েছে। স্কুলগুলো পত্রিকায় ছাপানো নিবন্ধনপত্র প্রিন্ট বা ফটোকপি করার পর পূরণ করে ওয়েবসাইট দুটিতে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে পারবে। ছয় মাসব্যাপী বাছাইপ্রক্রিয়া শেষে সারা বাংলাদেশ থেকে নির্বাচিত ১২ জন কিশোর ফুটবলার ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে এক সপ্তাহ প্রশিক্ষণের সুযোগ পাবে। বিজ্ঞপ্তি।