এল ক্লাসিকো এমনই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলা শেষে হাতাহাতি, মারামারি—ধ্রুপদি লড়াই কি এমনই হয়? রিয়াল মাদ্রিদ অধিনায়ক ইকার ক্যাসিয়াস আর বার্সেলোনায় সদ্য আসা সেস ফ্যাব্রিগাসের কথা মানলে তা-ই। ‘এ রকম একটি ম্যাচ নিয়ে অনেক আগ্রহ থাকার কথা এবং মারামারি হতেই পারে’—বলেছেন ক্যাসিয়াস। ফ্যাব্রিগাসের কথা, ‘ফুটবলে এটা স্বাভাবিক। এমনটা ঘটতেই পারে।’স্প্যানিশ সুপার কাপের ম্যাচটি পরশু শেষ মুহূর্তে রূপ নেয় মারদাঙ্গার হিট ছবিতে। বদলি হয়ে বেঞ্চে বসে থাকা দুই দলের দুই খেলোয়াড় ওজিল ও ভিয়াকে দেখতে হয় লাল কার্ড।এই কুৎসিত দৃশ্যের জন্য রিয়াল অধিনায়ক ক্যাসিয়াস দুষছেন বার্সাকে। ফ্যাব্রিগাস মারাত্মক ফাউলের শিকার হলে বার্সেলোনার খেলোয়াড়েরা জোট বেঁধে মার্সেলোর শাস্তি চান রেফারির কাছে। রেফারিও ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে লাল কার্ড দেখান। এ নিয়েই উত্তেজনা ছড়ায়। পুরো ব্যাপারটিকে ক্যাসিয়াস বলছেন বার্সেলোনার ‘আদিখ্যেতা’।‘ছবিগুলোই সব বলে’—বলেছেন বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা। তবে গার্দিওলা নিজের খেলোয়াড়দের সতর্কও করে দিয়েছেন, ‘আমাদের সাবধান থাকতে হবে। মাঠের বাইরে একদিন আমাদেরও কিন্তু মূল্য দিতে হতে পারে। সামান্য হলেও আমরা এর দায় এড়াতে পারি না।’হাতাহাতির একপর্যায়ে মরিনহো বার্সেলোনার সহকারী কোচ ভিলানোভার গালে খোঁচা মেরেছেন। রিয়ালের পর্তুগিজ কোচ হোসে মরিনহো বার্সেলোনা ডিফেন্ডার পিকের কাঠগড়ায় উসকানিদাতা হিসেবে, ‘এটা লজ্জার ব্যাপার। আর এই প্রথম তো নয়, এমনটাই ঘটে আসছে। এ ব্যাপারে কাউকে না-কাউকে কিছু করতেই হবে। মরিনহো স্প্যানিশ ফুটবলকে ধ্বংস করছেন। কাতালানদের ব্যাপারে অনেক কথা বলা হয়, কিন্তু সমস্যাটা মাদ্রিদকে নিয়ে।’ এএফপি, রয়টার্স।