এল ক্লাসিকো দেখার সুযোগ
আর্জেন্টিনায় বোকা জুনিয়র্স-রিভার প্লেট, উরুগুয়েতে পেনারল-ন্যাসিওনাল হওয়া মানেই উত্তেজনার বারুদে ঠাসা বিস্ফোরক ম্যাচ। এমনকি কিছুদিন আগেও বাংলাদেশে আবাহনী-মোহামেডান লড়াইয়ের বেলায় এটা সত্য ছিল। কিন্তু এল ক্লাসিকো সবকিছু ছাপিয়ে দুই দলের প্রতিদ্বন্দ্বিতাকে তুলে দিয়েছে ধ্রুপদি মাত্রায়। স্পেনের রাজা ত্রয়োদশ আলফনসোর রাজ্যাভিষেক উপলক্ষে আয়োজিত এক টুর্নামেন্টে ১৯০২ সালে প্রথম মুখোমুখি হয়েছিল দুই দল। ৩-১ গোলে সেই ম্যাচ জেতা বার্সেলোনা সব মিলিয়ে এল ক্লাসিকোতে জিতেছে ১০৫ বার। রিয়াল মাদ্রিদের জয় ৯৪ ম্যাচে। ১৮ গোল করে এল ক্লাসিকোতে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড যৌথভাবে রিয়াল কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো আর বার্সেলোনার লিওনেল মেসির। ধ্রুপদি এ ফুটবল-কাব্য সরাসরি মাঠে বসে দেখা অনেকের কাছেই স্বপ্ন। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের সেই স্বপ্নকেই সত্যি করার সুযোগ নিয়ে এসেছে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার। তাদের ব্র্যান্ড ক্লিয়ারম্যান অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু ৭ মে থেকে শুরু করেছে ‘ক্লিয়ারম্যান এল ক্লাসিকো-রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা সরাসরি স্পেনে’ প্রতিযোগিতা। এই প্রচারণার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের ১০ ফুটবলপ্রেমী পাচ্ছেন স্পেনের গ্যালারিতে বসে সরাসরি এল ক্লাসিকো দেখার সুযোগ।