এল ক্লাসিকো দেখার সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা দ্বৈরথটা শতাব্দীপ্রাচীন। কিন্তু বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে এ ম্যাচ নিয়ে উত্তেজনাটা খুব বেশি দিনের নয়। খুব বেশি হলেও নব্বই দশকের শেষ থেকে। ‘এল ক্লাসিকো’ অন্য মাত্রা পায় ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ২০০৯ সালে ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর। মেসি-রোনালদো দ্বৈরথ হয়ে ওঠে এল ক্লাসিকোর সবচেয়ে বড় আকর্ষণ। দুই দলের নেপথ্য নায়ক হোসে মরিনহো-পেপ গার্দিওলা লড়াইটাও কম ছিল না। বার্সার সাবেক কোচ পেপ গার্দিওলার সঙ্গে তাঁর মনস্তাত্ত্বিক ও কথার লড়াই উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে অনেকবার। ধ্রুপদি এ ফুটবল-কাব্য সরাসরি মাঠে বসে দেখা অনেকের কাছেই স্বপ্ন। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের সেই স্বপ্নকেই সত্যি করার সুযোগ নিয়ে এসেছে বহুজাতিক কোম্পানি ইউনিলিভার। তাদের ব্র্যান্ড ক্লিয়ারম্যান অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু ৭ মে থেকে শুরু করেছে ‘ক্লিয়ারম্যান এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা সরাসরি স্পেনে’ প্রতিযোগিতা। এই প্রচারণার মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের ১২ ফুটবলপ্রেমী পাচ্ছেন স্পেনের গ্যালারিতে বসে সরাসরি এল ক্লাসিকো দেখার সুযোগ।