এল ক্লাসিকোর সূচি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত দুই মৌসুমেই স্প্যানিশ ফুটবলের মৌসুম উদ্বোধন হয়েছে এল ক্লাসিকো দিয়ে। মৌসুম উদ্বোধক স্প্যানিশ সুপার কাপের দুই লেগের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কাপ ও লিগের দুই চ্যাম্পিয়নরা মুখোমুখি হয় এই সুপার কাপে। গত দুবারের রোমাঞ্চকর উদ্বোধন অবশ্য এবার হচ্ছে না। রিয়াল কাপ বা লিগ কোনোটিই না জেতায় এবারের প্রথম এল ক্লাসিকো দেখতে অপেক্ষা করতে হচ্ছে।বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগামী ২৬ বা ২৭ অক্টোবর দেখা মিলবে মৌসুমের প্রথম এল ক্লাসিকোর। সেটা আয়োজন করবে চ্যাম্পিয়ন বার্সেলোনা। আজ মঙ্গলবার ঘোষিত সূচি অনুযায়ী চলতি বছর এই একটাই এল ক্লাসিকো দেখা যাবে। মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে আগামী বছরের ২২ বা ২৩ মার্চ। ভেন্যু, রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু।