এলবিডব্লু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অল্পের জন্য বিশ্ব রেকর্ডটা ছুঁতে পারলেন না ইংলিশ বোলাররা। ট্রেন্টব্রিজ টেস্টের তৃতীয় ইনিংসে ৬ জন ক্যারিবীয় ব্যাটসম্যানকে এলবিডব্লুর ফাঁদে ফেলেও রেকর্ড হলো না তাঁদের। এক ইনিংসে সর্বোচ্চ সাতজনকে এলবিডব্লু করে অবশ্য সবার ওপরে আছে ইংলিশরাই। তবে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার নাম আছে এই রেকর্ডে। ২০০৩ সালে চেস্টার-লি-স্ট্রিটে প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ৭ ব্যাটসম্যানকে এলবিডব্লু করে ইংলিশরা। ২০০৫ সালে ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বোলাররাও একই কাজ করেন। এখন পর্যন্ত টেস্টে মোট ২১ বার ইনিংসে কমপক্ষে ৬টি এলবিডব্লুর ঘটনা ঘটেছে। যার ছয়বারই শিকার ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। শিকারির ভূমিকায় সবার ওপরে অস্ট্রেলিয়া (৫ বার)।