এলবিডব্লু-কাহন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গায়ানায় সবচেয়ে বেশি এলবিডব্লুর রেকর্ডে হয়তো উইকেটের অসমান বাউন্সের ভূমিকা আছে। তবে এলবিডব্লুর সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের বরাবরই ‘সুসম্পর্ক’। গায়ানার আগেও বিশ্ব রেকর্ডটা এই দুই দলের টেস্টেই ছিল। এক টেস্টে সবচেয়ে বেশি এলবিডব্লুর রেকর্ডে তিন নম্বরেও (১৫) এই দুই দলেরই ম্যাচ।এক ইনিংসে সবচেয়ে বেশি এলবিডব্লুর রেকর্ডটি আবার এই দুই দলের কোনোটির নয়। তবে ইনিংসে সর্বোচ্চ ৭টি এলবিডব্লুর রেকর্ড না থাকলেও ৬টি এলবিডব্লুর ১৫ ইনিংসের ৮টিই পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের। অদ্ভুত সমতা এখানেও, দুই দলই ৪ বার করে! ৩ বার ইংল্যান্ড, ১ বার করে ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।