এলবিডব্লুর বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৭৮ জন ব্যাটসম্যান ১০৫ বার এলবিডব্লু হয়েছেন। বিশ্বকাপের ১০টি আসরে এটাই সর্বোচ্চ। ২০০৩ বিশ্বকাপের ৯২টি এলবিডব্লু নেমে গেছে দ্বিতীয় স্থানে। এক ম্যাচে সর্বাধিক এলবিডব্লু হওয়ার প্রথম ২১টি ঘটনার চারটিই এই বিশ্বকাপে। কানাডা-পাকিস্তান ম্যাচে ৭ জন, হল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড-পাকিস্তান ও কেনিয়া-জিম্বাবুয়ে ম্যাচে ৬ জন ব্যাটসম্যান এলবিডব্লু হয়েছেন। বিশ্বকাপে ও ওয়ানডেতে এক ম্যাচে সর্বোচ্চ আটজন ব্যাটসম্যান এলবিডব্লু হন বিশ্বকাপের প্রথম আসরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া আর ১৯৯৬ সালে শারজায় নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচে। এক ইনিংসে সর্বোচ্চ ছয় এলবিডব্লুর ঘটনা দুটি। ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডের ও ২০০৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষেই জিম্বাবুয়ের ছয়জন ব্যাটসম্যান হয়েছিলেন এলবিডব্লু। বিশ্বকাপের এক ইনিংসে সর্বোচ্চ ৫ জন ব্যাটসম্যানের এলবিডব্লু হওয়ার দৃষ্টান্ত আছে সাতবার, যার তিনটিই এবার। কেনিয়ার পাঁচজন করে ব্যাটসম্যান নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে এবং হল্যান্ডের পাঁচ ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এলবিডব্লু হয়েছেন।