এলবিডব্লুর রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ড দলের ব্যাটিং উপদেষ্টা হয়ে বাংলাদেশে এসেছেন গ্রাহাম গুচ। শুধু ইংল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজনই নন, ছিলেন অধিনায়কও। দেশকে নেতৃত্ব দিয়েছেন ৩৪ টেস্ট ও ৫০ ওয়ানডেতে। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে দুই ইনিংসে করেছিলেন ৪৫৬ (৩৩৩+১২৩) রান, এক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড হিসেবে যা টিকে আছে এখনো। আরেকটি অন্য রকম রেকর্ডও আছে ১১৮ টেস্ট ও ১২৫ ওয়ানডে খেলা গুচের, টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ৫০ বার এলবিডব্লু হয়েছেন এই ডানহাতি। শচীন টেন্ডুলকার আছেন ফিফটির একদম কাছাকাছি (৪৮)। শতকরা হিসাবে অবশ্য সবার চেয়ে এগিয়ে ড্যারেন গঙ্গা। টেস্টে ৮৪ বার আউট হয়েছেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান, এর মধ্যে ২৫ বারই এলবিডব্লু, শতকরা ২৯.৭৬ বার। গঙ্গার চেয়ে সামান্য পেছনে ক্রেইগ ম্যাকমিলান। সাবেক নিউজিল্যান্ড ব্যাটসম্যানের ৮১ আউটের ২৪টি এলবিডব্লু, শতকরা হিসাবে ২৯.৬২ ভাগ।