এলসিডি টিভি ভাঙলেন রিকি পন্টিং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিকি পন্টিংয়ের হয়েছে কী? তিনি কি এবারের অস্ট্রেলিয়া দল নিয়ে খুব বেশি হতাশ? নাকি তাঁর মন, দুই ওয়াহ, ম্যাকগ্রা, গিলেস্পি, ওয়ার্নদের সময়কার অস্ট্রেলিয়া দলের রমরমা সময়ের কথা মনে করে বারবার ব্যথাতুর হয়ে উঠছে?রিকি পন্টিংয়ের আসলেই কিছু একটা হয়েছে। না হলে, গতকাল আহমেদাবাদে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ক্রিস্টোফার এমপফুর দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে প্যাভেলিয়নে ফিরে তিনি টেলিভিশন ভাঙবেন কেন?খবরটা সত্যিই চমকে ওঠার মতো। আহমেদাবাদের সরদার প্যাটেল স্টেডিয়ামের ড্রেসিং রুমে সংরক্ষিত একটি দামি এলসিডি টেলিভিশন ভেঙে খবর হয়েছেন অস্ট্রেলীয় অধিনায়ক। আউট হয়ে ফেরার পর নিজের ওপর প্রচণ্ড বিরক্ত পন্টিং সেই বিরক্তির বহিঃপ্রকাশ করেছেন এলসিডি টিভি ভেঙে।আজ মঙ্গলবার ভারতের টাইমস অব ইন্ডিয়া রিকি পন্টিংয়ের এই অগ্রহণযোগ্য আচরণের খবর দিয়েছে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন সঙ্গে সঙ্গে ব্যাপারটি অস্ট্রেলীয় ক্রিকেট কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছে।এদিকে, অস্ট্রেলিয়া দলের মিডিয়া ম্যানেজার ল্যাচি প্যাটারসন অবশ্য এ ব্যাপারে নিজের অজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ব্যাপারটি তিনি জানেন না।গুজরাটের ক্রিকেট কর্মকর্তারা এ ব্যাপারে রিকি পন্টিংয়ের কাছ থেকে জরিমানা আদায়ের চিন্তা-ভাবনা করছেন। তাঁরা আজ মঙ্গলবার এ ব্যাপারে এক বৈঠকে বসে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেবেন।