প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উইম্বলডনের একক শিরোপাজয়ী তিনজন জন্মেছিলেন উইম্বলডনেই। অবাক হবেন না। টেনিস কোর্টে নয়, তাঁরা জন্মেছিলেন লন্ডনের উইম্বলডন এলাকায়। প্রথম উইম্বলডন চ্যাম্পিয়ন স্পেন্সার গোর (১৮৭৭) এলাকার বাইরে যেতে দেননি ট্রফি। এরপর আছেন শুধু ডোহার্টি ভাইয়েরা। বড় ভাই রেজি ১৮৯৭ থেকে ১৯০০ সাল পর্যন্ত প্রতিবছরই জিতেছেন একক শিরোপা। বড় ভাইয়ের পদাঙ্ক অনুসরণ করেছেন লরি ডোহার্টিও। ১৯০২ থেকে ১৯০৬ টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিলেন ছোটজন। দুই ভাই মিলে দ্বৈত শিরোপাও জিতেছেন ৮ বার। পরে উইম্বলডনের প্রধান প্রবেশদ্বারের নামকরণ হয় তাঁদের নামে। উইম্বলডনে কোনো মহিলা চ্যাম্পিয়ন এখনো জন্ম না নিলেও কাছাকাছি এলাকা বেইসওয়াটারের কিটি ম্যাকেইন ১৯২৪ থেকে ১৯২৬ পর্যন্ত টানা শিরোপা জিতেছিলেন। সেন্টার কোর্ট থেকে ওই জায়গার দূরত্ব প্রায় ৮ কিলোমিটার।