এলেন রাইডার গেলেন ওরাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পায়ের ডিমের চোট কাটিয়ে ফিরলেন একজন, আরেকজনকে ছিটকে দিল একই চোট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের নিউজিল্যান্ড দলে ফিরেছেন জেসি রাইডার। ক্যারিয়ারজুড়েই চোট যাঁর নিত্যসঙ্গী, সেই জ্যাকব ওরাম আরও একবার বাইরে চলে গেছেন চোট নিয়ে। চোটের কারণেই বাইরে ব্যাটসম্যান ডিন ব্রাউলিও। জিম্বাবুয়ে সিরিজের দল থেকে আর বাদ পড়েছেন টম ল্যাথাম। দলে ফিরেছেন অলরাউন্ডার জেমস ফ্রাঙ্কলিন ও বাঁহাতি পেসার অ্যান্ডি ম্যাকাই। শুধু ওয়ানডে সিরিজ নয়, রাইডারকে নেওয়া হয়েছে আগামীকালের শেষ টি-টোয়েন্টির দলেও। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ২৫ ফেব্রুয়ারি। চোটের কারণে অধিনায়ক রস টেলর ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন আগেই। ওয়ানডে সিরিজেও অধিনায়ক তাই ব্রেন্ডন ম্যাককালাম। ওয়েবসাইট।