এশিয়া কাপ বাংলাদেশেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের এশিয়া কাপটা আয়োজন করার কথা ছিল ভারতের। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনের ব্যস্ত সফরসূচির কারণে আয়োজকের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছে ভারত। ফলে চতুর্থবারের মতো এশিয়া কাপ আয়োজনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আজ কুয়ালালামপুরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে এশিয়া কাপ হওয়ার কথা রয়েছে।আগামী বছরে খুবই ব্যস্ত সময় কাটাতে হবে ভারতের ক্রিকেটারদের। ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে গিয়ে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ধোনি বাহিনীর। তবে এশিয়া কাপে অংশ নেওয়ার জন্য সফরসূচিতে খানিকটা পরিবর্তন আনার অনুরোধ জানাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারত দুটি টেস্ট, দুটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নিউজিল্যান্ড সফরে যাওয়ার প্রস্তাব জানাবে বলে ক্রিকইনফো সূত্রে জানা গেছে। এই রকম ব্যস্ত সফরসূচির মধ্যে এশিয়া কাপের মতো জনপ্রিয় একটি প্রতিযোগিতা আয়োজনের গুরুদায়িত্ব নিতে চাইছে না তারা। ফলে বাংলাদেশই চতুর্থবারের মতো আয়োজন করবে এশিয়া কাপ।২০১২ সালে এশিয়া কাপের শেষ আসরে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিল বাংলাদেশ। উত্তেজনাপূর্ণ ফাইনালে পাকিস্তানের কাছে ২ রানে হেরে শিরোপা জয়ের স্বাদ না পাওয়া গেলেও মুশফিক বাহিনীর পারফরম্যান্স নজর কেড়েছিল ক্রিকেট বিশ্বের।— ক্রিকইনফো