এশিয়া একাদশে নাসির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোনা যাচ্ছিল, তামিম ইকবাল যাবেন। কিন্তু আইপিএলে পুনে ওয়ারিয়র্সের হয়ে খেলতে তামিম এখন ভারতে। দ্য ক্রিকেট অলস্টার টি-টোয়েন্টি কানাডায় এশিয়া একাদশে খেলতে বাংলাদেশ থেকে যাচ্ছেন তাই কেবল নাসির হোসেন।আগামী ১২ মে কানাডায় অবশিষ্ট বিশ্ব একাদশের সঙ্গে এই প্রীতি টি-টোয়েন্টি ম্যাচটি খেলবে এশিয়া একাদশ। বিসিবির ছাড়পত্র পেলে অলরাউন্ডার নাসির খেলতে যাবেন ওই ম্যাচটাই। প্রীতি ম্যাচটির আয়োজক ক্রিকেট কানাডা। অনুমোদন আছে আইসিসিরও।