এশিয়া কাপ আর্চারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংককে অনুষ্ঠানরত এশিয়া কাপ আর্চারিতে প্রথম রাউন্ডেই বাদ পড়লেন ইমদাদুল হক মিলন। রিকার্ভ বোয়ের পুরুষ এককে কাল মিলন ৬-৪ সেটে হেরেছেন হংকংয়ের ওং কা লোকের কাছে। বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন রোমান সানা, মোহাম্মদ সানোয়ার হোসেন। জয় পেয়েছেন তামিমুল ইসলাম; বিকেএসপির তরুণ ৭-১ সেটে হারিয়েছেন সৌদি আরবের মানছুর ফাহাদকে। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের র্যাঙ্কিং রাউন্ডে ১৭টি দেশের মধ্যে বাংলাদেশ হয়েছে নবম। ২৪ মার্চ বাংলাদেশ খেলবে জাপানের সঙ্গে।