এশিয়া কাপ ক্রিকেট আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপ এমনিতেই নিভু নিভু একটা টুর্নামেন্ট। তার ওপর এবার সেটা হচ্ছে বিশ্বকাপ ফুটবলের ভরা মৌসুমে! শ্রীলঙ্কার রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে এই টুর্নামেন্ট দেখতে দর্শক আসবে তো?দর্শক আসুক না আসুক, আজ স্বাগতিক শ্রীলঙ্কা ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হয়ে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের এবারের আসর। এশিয়া কাপে এবার খেলছে কেবল এশিয়ার চারটি টেস্ট খেলুড়ে দেশ—শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান ও বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। টুর্নামেন্টের সব কটি ম্যাচই রণগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে, সব কটি ম্যাচই দিবারাত্রির।