এশিয়া কাপ খেলতে এসেছেন, জার্সি আনেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকঢোল বাজিয়ে আজ শুরু হয়ে গেল এশিয়া কাপ হকি। টুর্নামেন্ট নিয়ে পুরো হকি অঙ্গনেই সাজ সাজ রব। এশিয়া কাপ নিয়ে বাংলাদেশ দলের তরুণ খেলোয়াড়েরা যে ভীষণ উত্তেজনায় আছেন, সেটা বোঝা গেল বড় এক ভুলে। আজ পাকিস্তানের বিপক্ষে ৭-০ গোলে হারা ম্যাচে মাঠে জার্সিই আনেননি রোমান সরকার।
দলে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হওয়া পরও জার্সি না থাকায় প্রথমে রোমানকে মাঠেই নামাতে পারেননি কোচ। পরে হোটেল থেকে জার্সি আনিয়ে তাঁকে শেষ কোয়াটারে মাঠে নামানো হয়। এত বড় ভুল কীভাবে হলো? বাংলাদেশ দলের ‘৬’ নম্বর জার্সিধারী রোমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি। দলের ম্যানেজার রফিকুল ইসলাম কামাল বলেন, ‘এ রকম ঘটনা আমি জীবনে দেখিনি। এতে কিছুটা সমস্যা হয়েছে। দলের সব খেলোয়াড়ের ব্যাগ চেক করা তো আমার পক্ষে সম্ভব নয়।’