এশিয়া কাপ টি-টোয়েন্টির মহিলা দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের গুয়াংজুতে ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট। স্বাগতিক চীন, নেপাল ও শ্রীলঙ্কার সঙ্গে টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ মহিলা দল। ‘এ’ গ্রুপের দলগুলো হলো হংকং, ভারত, পাকিস্তান ও থাইল্যান্ড।টুর্নামেন্টের প্রথম দিনেই চীনের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ২৬ অক্টোবর খেলবে নেপালের বিপক্ষে, শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটি হবে ২৮ অক্টোবর। ৩০ অক্টোবর দুটি সেমিফাইনাল, ফাইনাল ৩১ অক্টোবর।মহিলা এশিয়া কাপ টি-টোয়েন্টির জন্য কাল ঘোষিত হয়েছে ১৫ সদস্যের বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। অধিনায়ক সালমা খাতুনই, সহ-অধিনায়ক আয়েশা রহমান।বাংলাদেশ মহিলা দল: সালমা খাতুন (অধিনায়ক), আয়েশা রহমান (সহ-অধিনায়ক), শারমীন আক্তার, রুমানা আহমেদ, ফারজানা হক, জাহানারা আলম, লতা মন্ডল, নুজহাত তাসনিম, খাদিজাতুল কুবরা, রিতু মনি, সানজিদা ইসলাম, লিলি রানী, তাজিয়া আক্তার, পান্না ঘোষ ও শামিমা সুলতানা।