প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কাছে পাকিস্তানের হারেই নিশ্চিত হয়েছিল অভূতপূর্ব ঘটনাটি। এক ম্যাচ হাতে রেখেই বিদায় নিশ্চিত হয়েছিল শ্রীলঙ্কার। শেষ ম্যাচে বাংলাদেশের কাছেও হেরে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করা লঙ্কানরা এই প্রথম উঠতে পারল না ফাইনালে। ১৯৮৪ সালে এশিয়া কাপ শুরু হলেও শারজার সেই আসরে ফাইনাল ছিল না। তবে লিগ পদ্ধতিতে ভারতের পেছনে থেকে রানার্সআপই হয়েছিল দলটি। এরপর টানা নয়টি ফাইনাল খেলে চারটিতেই চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত ফাইনাল খেলেছে সাতবার। কাল বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান খেলল তাদের তৃতীয় ফাইনাল। বাংলাদেশের যে এটাই প্রথম ফাইনাল সেটা তো সবারই জানা।