এশিয়া কাপ হকির সূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া কাপ হকির গ্রুপিং হয়েছিল আগেই। কাল চূড়ান্ত সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন (আইএইচএফ)। আগামী ২৫ আগস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ অভিযান। ২৬ আগস্ট ওমান ও ২৮ আগস্ট ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৩০ ও ৩১ আগস্ট হবে সেমিফাইনাল এবং স্থান নির্ধারণী ম্যাচ। ১ সেপ্টেম্বর ফাইনাল। মালয়েশিয়ার ইপোহ প্রদেশে হবে এবারের এশিয়া কাপ হকি।